Forest Department : গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বনদপ্তরের আধিকারিক ও পুলিশ
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : বিঘেরপর বিঘে ক্ষেতের ফসল হাতির তাণ্ডবে নষ্ট হয়ে যায়। গতকালও তার অন্যথা হয়নি। বনদপ্তরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের আটকে রেখে ক্ষোভ জানালেন গ্রামবাসীরা।
গতকাল সন্ধেবেলায় বাঁকুড়াজেলার বেলিয়াতোড় রেঞ্জের অধীনে বৃন্দাবনপুর বীট অঞ্চলে দেখা যায় হাতির দল। শালী নদী পেরিয়ে গতকালই রাত্রি ৯:৩০ মিনিট নাগাদ ওই অঞ্চল থেকে আনুমানিক হাতির দলটি বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট এলাকাতে প্রবেশ করে। তারপর স্থানীয় একটি ফসলের জমিতে তাণ্ডব চালায়। স্থানীয় মানুষজন অভিযোগ করেছেন, ‘হাতির দলটি বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতেই বিঘের পর বিঘে আলুর জমি নষ্ট করে।” তাঁদের আরও অভিযোগ, “বনকর্মীদের টালবাহানায় ফসলের অনেক ক্ষতি হয়েছে।” স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগেই রাতভর বন দপ্তরের আধিকারিকরা আটকে থাকেন বলে উল্লেখ। পুলিশসূত্রে খবর, বেলিয়াতোড় থানার বিশাল পুলিশ বাহিনী আজকে সকালবেলা আটকে থাকা পুলিশ আধিকারিক ও বনদপ্তরের আধিকারিকদের উদ্ধার করেন।




