Fire : দমদমে আগুনে ভস্মীভূত মণ্ডপ

SHARE:

দমদমে আগুনে ভস্মীভূত মণ্ডপ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দমদমে আগুনে ভস্মীভূত হয়ে গেল পুজো মণ্ডপ। আজ মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে বলে উল্লেখ। উল্লেখ্য যে নেজাজী সংঘের ওই আগুনে পুড়ে যায়, পুজো মণ্ডপের কাপড়  ও কাঠামো। দমকলকর্মীরা প্রায় একঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। উদ্যোক্তারা প্রশ্ন তোলেন, মণ্ডপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কীভাবে আগুন লাগল? ধোঁয়াশা তৈরি হয়েছে ঘটনায়। বিস্তারিত থানায় জানানো হয়েছে বলে উদ্যোক্তারা জানান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন