FIFA WORLD CUP CHAMPION ARGENTINA : আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ, ট্র‍্যাজিক হিরো ফ্রান্সের এমবাপ্পে

SHARE:

আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ, ট্র‍্যাজিক হিরো ফ্রান্সের এমবাপ্পে 

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ৩৬ পরে আর্জেন্টিনা লড়াইটা করেই বিশ্বকাপ জিতল। খেলার শুরু থেকেই দু-দল সমানভাবে লড়তে দেখা গিয়েছে। ২-২ গোল করে ফ্রান্স ও আর্জেন্টিনা। এক্সট্রা টাইম পেনাল্টি শুট। আর্জেন্টিনার ভাগ্য খুলে গেল টানা ৩৬ বছর পরে। ফুটবলের রাজপুত্র মেসির হাতে উঠল বিশ্বকাপ ট্রফি।

ফ্রান্স দলটিকেও প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু কম দৌড়তে দেখা গেল না! ম্যাচের ট্র‍্যাজিক হিরো এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিকে সারা বিশ্ব তাকিকে ছিল। বলা ভালো বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা দুটি দলে। অনেক বর্ষিয়ান ফুটবলালের মন্তব্য, এমন টানটান আবেগ উত্তেজনা আর অধ্যাবসায়ের ম্যাচ বিশ্ব শেষ কবে দেখেন, বলতে পারেন?

সাদা নীল রঙে রঙিন সেইল গ্যালারি। অনেক আর্জেন্টিনার ভক্তই মনে করছেন, ‘মারাদোনা স্টেডিয়ামে থাকলে জানি না কী করতেন! কিন্তু তিনি মানুষের আত্মার শিখরে পৌঁছে গিয়েছেন সম্পূর্ণ আর্জেন্টিনা দলটির ভেতর দিয়েই, বিশেষ করে লিওনেল মেসির মধ্যদিয়ে। মেসি আরেকবার মনে করালেন, ক্লাব ফুটবল নয়, দেশের জন্য তিনি সম্পূর্ণই নিবেদিত। সমস্ত তর্ক বিতর্কের অবসান হন একটি ম্যাচের শেষে।
বিশেষভাবে উল্লেখ্য, এই বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ফ্রান্স। তাঁদের বিরুদ্ধে খেলাটি মেসির আর্জেন্টিনার কাছে যে বেশ মনোরম হবে তা বিশ্ব ক্রীড়া প্রেমীরা আগেই আন্দাজ করবছিল। প্রতিপক্ষ এমবাপ্পে দাপট দেখালেন কী গোটা ম্যাচে। সাহসের পরিচয় রাখলেন ডি মারিয়ারা। অথচ এই আর্জেন্টিনার শুরুটাই ছিল কাঁটায় মোড়া।

তখন ৮০ মিনিট খেলা হয়েছে। হঠাৎই পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেন এমবাপ্পে। তারপর মুহূর্তেই কোমানের পাস থেকেও আরও একটি গোল পিএসজি স্ট্রাইকারের। আর তাতেই সমতায় ফেরে ফ্রান্স। ডি মারিয়াকে তুলে নেওয়ার পর একটু হলেও দুর্বল হয়ে পড়ে আর্জেন্টিনার ডিফেন্স। সেই সুযোগ হাতছাড়া করেননি এমবাপ্পে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা এই ম্যাচে তখন ইনজুরি টাইমে মেসির একটি গোল আটকে দিয়েই খেলাটিকে এক্সট্রা টাইমে গড়িয়ে দিলেন হুগো লরিস। নইলে মিনিটেই বিশ্বজয় করতে পারতেন মেসির দল। এক্সট্রা টাইমের খেলায় আর শেষ রক্ষা হল না। গোল করে আবারও এগিয়ে দেন দলকে। বলা ভালো, একাই লড়লেন। ভাগ্যের কী পরিহাস, তখনও ফ্রান্সের ভাগ্যের আলো নিভে যায়নি। নিভতে দেননি এমবাপ্পে। মাত্র ২৩ বছর বয়সী ওই ফরাসি ফুটবলার পেনাল্টি থেকে গোল করে বসেন। ম্যাচে হ্যাটট্রিক করেও ট্রফি নিয়ে গেল মেসি। ট্র‍্যাজিক হিরো রয়ে গেলন তিনি। অন্যদিকে লিওনেল মেসি-এর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরেই বিশ্ব জুড়ে মেসিজ্বর আরও বিরাট আকার নিয়েছে।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন