Duare Sarkar : বিজেপির অভিযোগ

SHARE:

বিজেপির অভিযোগ

সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এই শিবির থেকে নানান সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় সাধারণ মানুষের ভেতর। কিন্তু বাঁকুড়ার বিজেপির অভিযোগ,  দুয়ারে সরকার শিবির নিয়েও রাজনীতি করছে সরকার। বিজেপির জেতা বুথগুলিতে দুয়ারে সরকার শিবির হচ্ছে না বলে বিজেপি সূত্রে উল্লেখ। জগদল্লা ২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ আসন। বিজেপির দখলে যায় ৪ টি আসন। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে রাজনীতির অভিযোগ তুলে বিডিও-এর কাছে অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব। অবশ্য তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগে কর্ণপাত করতে চায়নি।

-প্রতীকী চিত্র  

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন