ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনে প্রচারে ঝড় রাজনৈতিক দলগুলির
সাশ্রয় নিউজ ★ ধূপগুড়ি : ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে উপ-নির্বাচনের আগে ঝড় তুলল রাজনৈতিক দলগুলি। ওই নির্বাচনী কেন্দ্র বাম-কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে। ধূপগুড়িতে দাঁড়িয়ে বাম-কংগ্রেসকে পাত্তা দিতেই নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্ত বাবু তৃণমূল কংগ্রেসকে টিপ্পনী কাটতেও ছাড়েননি। তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করা যাবে জেনেই প্রচার নিয়ে মাথা ব্যথা নেই তৃণমূলের। বাম-কংগ্রেস জোট করলেও ৬ শতাংশের বেশি ভোট পাবে না’। উল্লেখ্য, সুকান্ত মজুমদারের মন্তব্যকে গুরুত্ব দিতে চাননি। বাম-কংগ্রেস জোট নেতৃত্বের বক্তব্য, ‘বিজেপি ভয় পেয়েছে বাম-কংগ্রেস জোটকে। মানুষ একত্রিত হয়েছে তৃণমূল ও বিজেপিকে করার জন্য।’
-ফাইল ছবি



