Dhanbad Fire : অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল একজন শিশু দুই মহিলার

SHARE:

অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল একজন শিশু দুই মহিলার

সাশ্রয় নিউজ ★ ধানবাদ : ঝাড়খণ্ডের (Jaharkahnd) ধানবাদে অগ্নিকাণ্ডে (Dhanbad Fire) প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সদস্য। সোমবার রাতে ধানবাদের (Dhanbad)  কেন্দুয়া বাজারের একটি ষ্টেশনারী দোকানে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকানের ওপরের বাড়িতেও। পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে দুইজন মহিলা ও একজন শিশু ছিলেন। ঠাণ্ডা পড়ায় বন্ধ ছিল জানলা দরজাও। শোনা যায়নি তাঁদের চিৎকারও। মৃত্যু হয় একজন শিশু সহ বাড়ির দুই মহিলার। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকলের অনুমান। বাড়িটির সহ স্থানীয় ক’য়েকজনও অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত শুরু পুলিশ। 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment