সাশ্রয় নিউজ ডেস্ক ★ আগরতলা : কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ ‘ (Dainik Bajrakantha 2000) একটি মাইলস্টোন পুঁতে দিল। ইতিহাস সৃষ্টি করে প্রকাশিত হল কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’-এর ২০০০ তম সংখ্যা। বাংলা ভাষাভাষী সকলের জন্য এটা গর্বের মুহূর্ত। পৃথিবীর ইতিহাসে এর আগে এতদিন ধরে কবিতা পত্রিকা প্রকাশের আর নজির নেই। যা করে দেখাল দৈনিক বজ্রকণ্ঠ। বুধবার শিলচরে কবি চন্দ্রিমা দত্ত ও কবি শতদল আচার্যের হাত দিয়ে এই সংখ্যাটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রাজেশ শর্মা। দেড় শতাধিক কবির গদ্য ও দীর্ঘ কবিতা নিয়ে এই সংখ্যাটি প্রকাশিত হয়। উল্লেখ্য দৈনিক বজ্রকণ্ঠ পত্রিকাটি প্রকাশিত হয় ত্রিপুরার আগরতলা শহর থেকে। সম্পাদনা করেন কবি রাজেশ চন্দ্র দেবনাথ।
২০১৮ সাল থেকে পত্রিকাটির পথ চলা শুরু করেছিল। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টানা এই পত্রিকাটি ২০০০ দিন ধরে প্রকাশিত হয়ে চলছে। যা দেশ বিদেশের বহু লেখক ও পাঠকদের নজর কাড়ে রাজেশ চন্দ্র দেবনাথ সম্পাদিত পৃথিবীর একমাত্র দীর্ঘস্থায়ী দৈনিক কবিতা পত্রিকাটি।
আরও পড়ুন : Buddhadeb Bhattacharya Demised : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য




