অনশন মঞ্চে অসুস্থ ভাস্কর ঘোষ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : অনশন মঞ্চে অসুস্থ ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চ-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সুজাতা সাহা নামে আরও একজন আন্দোলনকারীও অসুস্থ হয়ে পড়েন। ডিএ-এর দাবিতে ১৪ দিন অনশন করছেন আন্দোলনকারীরা। আজ কলকাতা পুরসভায় Kmc ওয়ার্কাস ইউনিয়ন-এর সমর্থকরা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন। উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি দফতরে ধর্মঘট ডেকেছে। অন্যদিকে বকেয়া ডিএ ও অন্যান্য দাবি সমূহ যতদিন সরকার পূরণ করছেন, ততদিন শহীদ মিনার চত্বরে সরকারি কর্মচারীদের অনশন আন্দোলন অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানান।
ছবি : ফাইল চিত্র



