CM Mamata Banerjee : মমতার হুঙ্কার

SHARE:

মমতার হুঙ্কার

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর সল্টোলেক ও আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে তল্লাশী চালায় ইডি। রেশন দূর্নীতির কিনারা করতেই ইডি রাজ্যের মোট আট জায়গায় অভিযান চালায় বলে উল্লেখ। তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত। যখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে। কাল ফিরহাদের স্ত্রী বলেছেন, ঘি-এর কৌটোটাও উল্টে দিচ্ছে। কটা শাড়ি আছে, তারও ছবি তুলছে। একটাও বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে ? বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না ? কারও বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন