Chhatrishgarh : নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলালেন প্রিয়াঙ্কা

SHARE:

নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলালেন প্রিয়াঙ্কা

সাশ্রয় নিউজ ★ ভিলাই : ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ছত্রিশগড়ের ভিলাইয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলালেন। বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক ভিলাইয়ে অনুষ্ঠিত মহিলা সমৃদ্ধি সম্মেলনে যোগ দেন। প্রিয়াঙ্কা তাঁর বক্তব্যে দেশের বেকারত্ব সমস্যা, কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। প্রিয়াঙ্কা বলেন, “কেন্দ্রীয় সরকার জি ২০ (G20) সম্মেলনের আয়োজন করেছিল। এটা ভালো উদ্যোগ। কিন্তু, তারা কোনওদিন আপনাদের বেকারত্ব কেন বাড়ছে, মুদ্রাস্ফীতি (inflation) কেন হচ্ছে, কৃষকরা কেন তাঁদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না তা নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেবে না। ছত্তিশগড় সরকার রাজনীতির পুরনো পথে চলে মানুষের জন্য কাজ করছে। সেখানে কেন্দ্রীয় সরকার গরিবদের অধিকার (rights of poor) কেড়ে নিয়ে তাদের ধনী বন্ধুদের হাতে দেশের সম্পদ তুলে দিচ্ছে।” এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও আরও অনেকে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন