শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ : প্রাচীন ভারতের রাজনীতিক, অর্থনীতিবিদ ও দার্শনিক চাণক্য তাঁর বিখ্যাত গ্রন্থ চাণক্য নীতি (Chanakya Niti)-তে জীবনচর্চা, সমাজনীতি ও নৈতিকতার নানা দিক নিয়ে মত প্রকাশ করেছেন। বিশেষ করে নারী ও পুরুষের সম্পর্ক, বিয়ে, দাম্পত্য ও চরিত্র বিচার নিয়েও তাঁর কিছু বক্তব্য আজও বিতর্কের কেন্দ্রে। তবে এসব বক্তব্যকে কেবল আধুনিক সময়ের মানদণ্ডে বিচার না করে, সেগুলিকে প্রাচীন সামাজিক কাঠামোর আলোকে বিশ্লেষণ করাই যুক্তিসঙ্গত। দেখা যায়, চাণক্যর মতে, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের নারীদের থেকে পুরুষদের দূরে থাকা উচিত ও তাঁদের বিয়ে করা উচিত নয়। তাঁর মতে, এমন মেয়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে পুরুষকে জীবনে নানারকম সমস্যার মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, অতিমাত্রায় বকবক করা, অহঙ্কারী, সর্বদা অশান্তি সৃষ্টি করা, অতিরিক্ত বিলাসপ্রিয়, ও পরিবার বিরোধী মনোভাবসম্পন্ন নারীরা দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনেন। তাছাড়াও চাণক্যর মতে, যে নারী নিজের পরিবারের বা স্বামীর মান-ইজ্জতের তোয়াক্কা করে না। সেই সমস্ত নারীর থেকে পুরুষদের সাবধান থাকা উচিত।
একটি গুরুত্বপূর্ণ দিক চাণক্য তুলে ধরেন। সেটি হল, ‘চরিত্র’। তিনি বলেন, যে নারী বহির্জগতে অতিরিক্ত মনোযোগ দেয়, অন্য পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, সেই নারী স্বামীর পক্ষে অনিশ্চিত ভবিষ্যতের সংকেত হতে পারেন। তবে চাণক্য একে কেবল নিষেধই নয় বরং সতর্কতা বলেও মনে করেছেন। তিনি নারীদের সম্পর্কে সবসময় নেতিবাচক ছিলেন না, বরং মহিলাদের জ্ঞান, চরিত্র, এবং পরিবারের প্রতি দায়বদ্ধতাকেও গুরুত্ব দিয়েছিলেন। এছাড়াও তিনি বলেন, যে নারী নিজের পরিবার, পিতা-মাতা, কিংবা গৃহস্থালির প্রতি দায়িত্বজ্ঞানহীন, সেই নারী সংসার গড়ার যোগ্য নন। সৌন্দর্যের মোহে ভুল সিদ্ধান্ত না নিয়ে, চরিত্র ও আচার-আচরণ দেখে জীবনসঙ্গিনী বেছে নেওয়ার তিনি পরামর্শই দিয়েছেন। চাণক্যর মতে, শান্ত, বুদ্ধিমতী, ভদ্র এবং গৃহস্থ জীবনকে শ্রদ্ধা করা নারীই একজন পুরুষের প্রকৃত সঙ্গী হতে পারেন।
তবে মনে রাখতে হবে, এই মতবাদ একটি বিশেষ সময় ও সামাজিক কাঠামোর সময়ের। আজকের দিনে নারী-পুরুষের সম্পর্ক অনেক বেশি সমানাধিকারের ভিত্তিতে গঠিত। চাণক্যর নীতিকে আজকের সমাজে প্রয়োগ করার আগে অবশ্যই তা যুক্তিবোধ, সমতা ও সমসাময়িক মানবিক চেতনার আলোকে বিবেচনা করা উচিত। চাণক্যর দর্শন সমাজকে সতর্কতা শেখায়, কিন্তু তা যেন কোনও পক্ষপাতমূলক সিদ্ধান্তের হাতিয়ার না হয়ে ওঠে। সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। কারণ একবিংশ শতাব্দীর দাম্পত্যে মিউচুয়াল রেসপেক্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন এটা ভুলে গেলে সবভুল।
ছবি : প্রতীকী
আরও পড়ুন :Mahua moitra and Pinaki Mishra marriage : বার্লিন প্রাসাদের ছাদকে সাক্ষী রেখে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র শুরু করলেন দ্বিতীয় ইনিংস


