Cash Recovered : বিজেপি নেতার গাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঘাটাল : শনিবার রাজ্যে লোকসভার ষষ্ঠ দফার ভোট গ্রহণ। তার আগেই পূর্ব মেদিনীপুরের ঘাটালে উদ্ধার ২৪ লক্ষ টাকা (Cash Recovered)। সূত্রের খবর, এক বিজেপি নেতার গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য যে, ঘাটালের দাসপুর থানার খুকুরদাতে পুলিশের নাকা চেকিং চলছিল। ওই সময় বিজেপি নেতা (BJP Leader) প্রশান্ত বেরার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করে বলে উল্লেখ। সূত্রের আরও খবর, বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা প্রশাসন বাজেয়াপ্ত করে। রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনের আগে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে শোরগোল জেলা ও রাজ্য রাজনৈতিক মহলে।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Howrah : স্কুলে চুরি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন