বাইরন সহ তাঁর পরিবারকে পুলিশী নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সাগরদীঘির বাম জোট বিধায়ক বাইরন বিশ্বাসকে পুলিশী নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দেন। ২ মার্চ সাগরদীঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ২২,৯৮০ ভোটে পরাজিত করেন বাইরন বিশ্বাস। এর পরে তিনি ফোনে প্রাণনাশের হুমকিও পান বলে উল্লেখ। তাঁর নিরাপত্তার দাবি নিয়ে কলকাতা হাইকোর্ট-এ যান বায়রন। বৃহস্পতিবার বাইরন বিশ্বাস -এর নিরাপত্তা সহ তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ হাইকোর্টের।




