আদালতে চাঞ্চল্যকর অভিযোগ ইডির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আদালতের কাছে চাঞ্চল্যকর অভিযোগ ইডির। লিপস অ্যান্ড বাউন্স ফাইল ডাউনলোড মামলায় কলকাতা হাইকোর্ট -এ বিস্ফোরক অভিযোগ ইডির। বিচারককে ইডি জানায়, ”অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু। আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে”। উল্লেখ্য, এদিন পুলিশের বিরুদ্ধে আদালতের কাছে সরব ইডি। এ বিষয়ে ইডি আদালতকে জানায়, ”বার বার এই নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তদন্তের গতি স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। পুলিশকে নিয়ে এই কাজ করানো হচ্ছে, নেপথ্যে প্রভাবশালীদের হাত রয়েছে”।
-ফাইল চিত্র




