Brijbhushan Singh : আদালতে চার্জশিট ব্রীজভূষণের বিরুদ্ধে

SHARE:

আদালতে চার্জশিট ব্রীজভূষণের বিরুদ্ধে

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রাউস অ্যাভেনিউ কোর্টে আজ বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট। সূত্রের খবর, ১০০০ পাতার চার্জশিট দাখিল দিল্লি পুলিশের। মহিলা কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্রীজভূষণের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪-এ,৩৫৪ডি-এর ধারায় চার্জশিট দাখিল করে বলে উল্লেখ। অন্যদিকে, কুস্তিগীরদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দেন, ব্রীজভূষণের  ১৫ জুনের ভেতর চার্জশিট দেওয়া হবে। তাঁর আশ্বাসের ফলেই আন্দোলন স্থগিত রাখেন কুস্তীগিররা। কিন্তু এও জানান, ১৫ জুনের ভেতর চার্জশিট দেওয়া না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। উল্লেখ, আজ বৃহস্পতিবার দিল্লি রাউস অ্যাভেনিউ কোর্টে জমা পড়ে বিজেপি সাংসদ ব্রীজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন