Bengal news : ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

SHARE:

ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। শনিবার রাতে নবগ্রামের হজবিবিডাঙা এলাকায় আচমকাই ভেঙে যায় ব্রাহ্মণী নদীর বাঁধ। বাঁধভাঙা ব্রাহ্মণীর জলে জলমগ্ন হজবিবিডাঙার বেশ কিছু এলাকা। ভেসে যায় কৃষি জমি। বালির বস্তা ফেলে গ্রামবাসীরা নিজেরাই বাঁধ মেরামত করতে হাত লাগান। কৃষি দফতরের আধিকারিকরা এলাকায় আসলে বিক্ষুব্ধ এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। এলাকায় আসেন  তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। সূত্রের খবর, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে। তারপর জল ছাড়তেই ব্রাহ্মণী ফুঁসে ওঠে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন