জামিনে ছাড়া পেয়ে পথেই গুলিবিদ্ধ
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : জামিনে ছাড়া পেয়ে গাড়ি করে ফিরছিলেন এক ব্যক্তি। বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমান আসার পথে রাজ্য সড়কের ওপর অতর্কিতে গাড়ি লক্ষ্য করে গুলি চলে বলে খবর। ওই ঘটনায় গুলিবিদ্ধ তিনজন। তাঁদের ভেতর একজন আইএনটিটিইউসি নেতা, একজন গলসির তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। প্রত্যেকেই পূর্ব বর্ধমানের বসিন্দা বলে উল্লেখ। হামলার পেছনে কে বা কারা ছিল তদন্ত করছে পুলিশ।
-প্রতীকী ছবি




