শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
সাশ্রয় নিউজ ★ বনগাঁ : এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসককে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে ওই চিকিৎসককে। স্থানীয় সূত্রে খবর, চিকিৎসকের নাম সুব্রত সরকার। তিনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত (Panchayet Samiti) সমিতির প্রাক্তন সভাপতি (Former President) ছিলেন। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধেবেলা একজন জ্বরে আক্রান্ত বছর ২৪ এর তরুণী ওই চিকিৎসকের কাছে চিকিৎসা করতে যান। চিকিৎসা করিয়ে বেরুনোর সময় ওই চিকিৎসক তরুণীকে জোর করে চুমু খেতে যান বলে উল্লেখ। বাড়ি ফিরে তরুণী সমস্ত ঘটনা পরিবারের লোকজনকে জানান। তাঁরা তরুণীকে নিয়ে গাইঘাটা থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ দায়ের করেন। ওই তরুণীর পরিবারের লোকজন জানান, ‘অভিযুক্ত সুব্রত সরকার এর আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন৷ অর্থের জোরে, ক্ষমতা জোরে ঘটনাগুলো ধামাচাপা দিয়েছেন৷ এবার তাঁর শাস্তি চাই।’ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ চিকিসককে গ্রেফতার করেছে।




