তিনজন শিশুর মৃত্যু বি.সি.রায় হাসপাতালে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গত ২৪ ঘন্টায় তিনজন শিশুর মৃত্যু বি.সি.রায় হাসপাতালে বলে হাসপাতাল সূত্রে খবর। শাসনের ১১ মাসের এক শিশু বি.সি. রায় হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির উপসর্গ ছিল শ্বাসকষ্ট ও জ্বর গত বৃহস্পতিবার গভীর রাত্রিনাগাদ ওই শিশুটি প্রয়াত হয়। শাসনের ১১ মাসের শিশুটির ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের কথা উল্লেখ। বৃহস্পতিবারই সন্ধেবেলা নাগাদ আরও দু’জন শিশু শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বি.সি.রায় হাসপাতালে ভর্তি হয়। ওই দুইজন শিশুও প্রয়াত হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
জেলার বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে বলে বিশেষ সূত্রে জানা যায়। সেই কথা মাথায় রেখে জেলার হাসপাতালগুলির শিশু বিভাগের পরিকাঠামো উন্নয়নে নজর স্বাস্থ্য দফতরের। ভার্চুয়াল কর্মশালা করছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি সঙ্কটজনক পরিস্থিতি মোকাবিলায় ICU কাঠামো বৃদ্ধি করা হচ্ছে বলে উল্লেখ।




