Asian Game’s : এশিয়ান গেমসে মালয়েশিয়াকে হারিয়ে শেষ চারে ভারতীয় মহিলা ক্রিকেট দল

SHARE:

এশিয়ান গেমসে ভারত মালয়েশিয়া ম্যাচ বৃষ্টি বিঘ্নিত,  শেষ চারে ভারতীয় মহিলা ক্রিকেট দল

সাশ্রয় নিউজ ★ হ্যাংজু : এশিয়ান গেমসে ভারত ও মালয়েশিয়া ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচ! ২০ ওভারের ম্যাচ ১৫ ওভারে এনেও শেষ পর্যন্ত ম্যাচ রেফারি খেলা এগিয়ে নিয়ে যেতে পারলেন না খারাপ  আবহাওয়ার জন্য। শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় মালয়েশিয়া। দুর্দান্ত ব্যাট করেন শেফালী বর্মা। শেফালী ৩৯ বলে ৬৭ রান করেন। স্মৃতি মান্ধানার ব্যাট থেকে ২৭ রান আসে। স্মৃতি খেলেন ১৬ বল। জেমাইমা রডরিগস ৪৭ রান করেন ২৯ বলে। রিচা ঘোষ ২১ রান করেন ৭ বল খেলে। দফায় দফায় বৃষ্টিতে আটকে যায় ম্যাচটি। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ১৭৭ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মালয়েশিয়ার সামনে। মালয়েশিয়া ব্যাট করতে নেমে মাত্র ২ বল খেলা হতেই বৃষ্টি নামে। বাতিল হয়ে যায় ম্যাচ। আগামী রবিবার সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভবনা ভারত ও পাকিস্তান-এর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন