পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ভারতের অন্যতম জনপ্রিয় ও সাড়া জাগানো গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই থেকেছেন লাইমলাইটের বাইরে। গানের দুনিয়ায় অসামান্য অবদান থাকলেও, ক্যামেরার সামনে আসতে তিনি বড্ড কুণ্ঠিত। শান্ত, মাটির মানুষ অরিজিৎ যেভাবে নিজের ব্যক্তিগত জীবন আড়াল করে রাখেন, তাতে বহু অনুরাগীর মনে জেগে থাকে একরাশ প্রশ্ন। অথচ, একটি পুরনো ভিডিও আজও ঘুরে বেড়ায় ইন্টারনেটে, যেখানে দাড়ি নিয়ে মজার ছলে অরিজিৎ এমন এক কথা বলেছিলেন, যাতে হেসে কুটি কুটি হয়েছেন নেটিজেনরা।

বছর ক’য়েক আগের কথা। ২০১৬ সালে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে (The Kapil Sharma Show) অতিথি হয়ে এসেছিলেন অরিজিৎ সিং। মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠান চলাকালীন কপিল শর্মা (Kapil Sharma) মজা করেই প্রশ্ন করেন অরিজিতের প্রতি, ‘আপনি কি দাড়ি কামানোর সময় পান না?’ প্রশ্নটা ছিল নিছক রসিকতা, কিন্তু অরিজিতের উত্তর দর্শকদের চমকে দেয়। হেসে গায়ক বলেন, ‘না রে ভাই, দাড়ি কাটতে অনেক খরচ হয় মুম্বইতে। তাই আমি যখন বলিউডে থাকি, দাড়ি কামাই না।’ তাঁর কথায় ছিল হাস্যরস, আবার কোথাও এক ধরনের বাস্তবের প্রতিফলন। যদিও দর্শকেরাও জানেন, এটা নিছক রসিকতা। কারণ দাড়ি ও চুলে অরিজিৎ যে স্টাইল বজায় রাখেন, সেটাই তাঁর ইউএসপি।অভিজিৎ-এর এই মন্তব্যের পরপরই গোটা সেট জুড়ে সবাই হো হো করে হেসে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপ আজও ছড়িয়ে রয়েছে। একজন ব্যবহারকারী লেখেন, ‘যেই মানুষটা বিশ্বের সবচেয়ে দামি কনসার্ট করে, সে দাড়ি না কামানোর কারণ বলছে ‘টাকার অভাব’! এটাই অরিজিৎ!’

আসলে এই সাদামাটা জীবনযাপনই অরিজিৎ সিং (Arijit Singh)-এর সবচেয়ে বড় চেনা পরিচয়। তিনি নাম করেছেন তাঁর কণ্ঠ দিয়ে, লাইফস্টাইল দিয়ে নয়। তারকাদের জৌলুশপূর্ণ জীবনের বাইরে থেকে স্বচ্ছন্দে থাকতে পারেন, এবং মাটির কাছাকাছি থেকে যেতে পারেন, অরিজিৎ হলেন তাঁদের অন্যতম।বহু বছর ধরেই অরিজিৎ নিজের ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে খুব একটা মুখ খোলেন না। ব্যস্ত থাকেন কেবল কাজ আর গানে। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সমাজসংক্রান্ত বিষয়ে, কিন্তু সেগুলিও বেশ পরিমিত। কিন্তু এই এক মুহূর্তের মজা, এই এক লাইনের উত্তর তাঁর সহজ-সরল মনোভাবের এক স্পষ্ট প্রতিফলন। কোনও দামি ব্র্যান্ডিং নয়, কোনও বিলাসবহুল লুক নয়, গলায় তাঁর দরদি সুরই যেন সবচেয়ে দামি পরিচয়। আর তাই যখন এমন মজার কথা বলেন তিনি, তা নিয়ে হাসি-ঠাট্টা হলেও, ভক্তরা বোঝেন এই সরল কথাতেই লুকিয়ে থাকে তাঁর মানুষের মতো হয়ে ওঠা। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক কনসার্টে নিয়মিত গাইছেন অরিজিৎ। হাজার হাজার ভক্ত তার গান শুনে আপ্লুত হন। কিন্তু মজার ছলে বলা এক পুরনো মন্তব্য আজও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার কেন্দ্রে একজন সাদাসিধে অথচ অসাধারণ প্রতিভাধর গায়ক অরিজিৎ সিং।
আরও পড়ুন : Arijit Singh second film| অরিজিৎ সিং-এর (Arijit Singh) দ্বিতীয় ছবির শুটিং কবে শুরু? বৃষ্টিতে বদলাল পরিকল্পনা, কী বলছে অভিজিৎ-এর টিম
ছবি: সংগৃহীত




