Ameesha Patel Tom Cruise wish | টম ক্রুজের শয্যাসঙ্গিনী হতে চান অমীষা পটেল! খোলামেলা স্বীকারোক্তিতে চমক ভক্তদের

SHARE:

অমীষা আরও জানান, পড়াশোনার সময় থেকেই ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। প্রায়ই প্রেমের প্রস্তাব পেতেন, কিন্তু যখনই বিয়ের প্রসঙ্গ উঠেছে তখন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাঁকে কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে। আমি কাউকে ভালবেসে কাজ হারাতে চাইনি। আর কাজের জন্যও ভালবাসা হারিয়েছি।”

বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে একসময় ঝড় তোলা অভিনেত্রী অমীষা পটেল (Ameesha Patel) ফের আলোচনায় এসেছেন নিজের ব্যক্তিগত জীবন ও গোপন ইচ্ছে প্রকাশ করে। সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে অভিনেত্রী অকপটে জানিয়েছেন, তিনি জীবনে বহু প্রেম প্রস্তাব পেলেও কখনও কাউকে বিয়ে করতে রাজি হননি। তবে একটা বিশেষ ইচ্ছে বহু বছর ধরে লালন করছেন তিনি, হলিউডের সুপারস্টার টম ক্রুজ (Tom Cruise)-এর সঙ্গে এক রাত কাটানো।

অমীষা বর্তমানে পঞ্চাশের কোঠায় পা রেখেও অবিবাহিত। কিন্তু তাঁর জীবনযাত্রা, স্টাইল এবং ব্যক্তিত্ব এখনও সমানভাবে আলো কাড়ে। ছোটবেলা থেকেই টম ক্রুজের ভক্ত তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি ছোটবেলা থেকেই টম ক্রুজকে ভালবাসি। স্কুলে পড়ার সময় পেন্সিল বাক্সে ওঁর ছবি রাখতাম। ঘরের দেওয়ালে টাঙানো থাকত পোস্টার। ওঁর জন্য যা বলবেন তাই করব। এমনকি এক রাতের জন্য শয্যাসঙ্গিনী হতেও আমার আপত্তি নেই।” উল্লেখ্য, এই খোলামেলা স্বীকারোক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিস্ময় এবং উত্তেজনার সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন, “অমীষা সবসময়ই সাহসী। এবারও তিনি প্রমাণ করলেন।” আবার কেউ কেউ মজা করে লিখেছেন, “টম ক্রুজ জানলে কী উত্তর দিতেন, সেটাই এখন দেখার।”

অমীষা আরও জানান, পড়াশোনার সময় থেকেই ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। প্রায়ই প্রেমের প্রস্তাব পেতেন, কিন্তু যখনই বিয়ের প্রসঙ্গ উঠেছে তখন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাঁকে কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে। আমি কাউকে ভালবেসে কাজ হারাতে চাইনি। আর কাজের জন্যও ভালবাসা হারিয়েছি।”
অমীষা প্যাটেল। ছবি : সংগৃহীত

অমীষা আরও জানান, পড়াশোনার সময় থেকেই ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। প্রায়ই প্রেমের প্রস্তাব পেতেন, কিন্তু যখনই বিয়ের প্রসঙ্গ উঠেছে তখন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাঁকে কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে। আমি কাউকে ভালবেসে কাজ হারাতে চাইনি। আর কাজের জন্যও ভালবাসা হারিয়েছি।” এছাড়াও, কাজের ক্ষেত্রে নানা বাধা-বিপত্তি এলেও অমীষা নিজের জায়গায় স্থির থেকেছেন। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ‘গদার: এক প্রেম কথা’ ছবিও তাঁর ক্যারিয়ারে মাইলফলক হয়ে দাঁড়ায়। তবে একসময় অভিনয় থেকে সরে দাঁড়ান। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘গদার ২’ দিয়ে ফের বড় পর্দায় প্রত্যাবর্তন করেন তিনি, এবং ছবিটি সুপারহিট হয়।

এদিকে টম ক্রুজের নাম শুনলেই এখনও ভক্তদের চোখে এক অন্য জ্যোতি জ্বলে ওঠে। আশির দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত জনপ্রিয়তার শিখরে রয়েছেন এই হলিউড তারকা। ‘টপ গান’ (Top Gun), ‘দ্য মামি’ (The Mummy) থেকে শুরু করে ‘মিশন ইম্পসিবল’ (Mission Impossible) সিরিজের প্রতিটি ছবি বিশ্বজুড়ে দর্শকের হৃদয় জয় করেছে। অমীষা বলেন, “টম এমন একজন যাঁকে আমি ছোটবেলা থেকে কল্পনায় রেখেছি। ওঁকে একবার কাছ থেকে দেখাই আমার কাছে বিশাল পাওয়া হবে।” অভিনেত্রীর এই খোলামেলা স্বীকারোক্তি বলিউডে বিরল। কারণ ব্যক্তিগত ইচ্ছেপূরণের এমন প্রকাশ্যে ঘোষণা সচরাচর শোনা যায় না। তবে অমীষা বরাবরই স্পষ্টভাষী। তাই ভক্তরা বলছেন, “এটাই অমীষার চার্ম। তিনি যা মনে করেন, তাই বলেন।”

অমীষা আরও জানান, পড়াশোনার সময় থেকেই ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। প্রায়ই প্রেমের প্রস্তাব পেতেন, কিন্তু যখনই বিয়ের প্রসঙ্গ উঠেছে তখন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাঁকে কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে। আমি কাউকে ভালবেসে কাজ হারাতে চাইনি। আর কাজের জন্যও ভালবাসা হারিয়েছি।”
অমীষা প্যাটেল। ছবি : সংগৃহীত

অভিনেত্রীর এই বক্তব্য নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনই সমর্থনও মিলছে। কেউ কেউ মনে করছেন, এই মন্তব্য নিছক মজা করে বলেছেন অভিনেত্রী। আবার অনেকের মতে, এটা একপ্রকার ব্যক্তিগত স্বপ্নের প্রকাশ। যেভাবেই হোক, অমীষার এই সাহসী স্বীকারোক্তি বর্তমানে বলিউডে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Riddhima Kapoor Sahni | নুন-চিনি ছাড়াই দেড় বছর মেয়েকে বড় করেছেন রণবীরের দিদি ঋদ্ধিমা, কী বলছেন চিকিৎসকেরা?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment