Amartya Sen : জেডপ্লাস নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন
সাশ্রয় নিউজ :: কলকাতা : জেডপ্লাস নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর জেডপ্লাস নিরাপত্তার কথা ঘোষণা করেছিলেন।আজ শান্তিনিকেতন থেকে অধ্যাপক সেন আটটি কনভয় সহ কলকাতা রওনা দেন। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অধ্যাপক অমর্ত্য সেন-এর হাতে বাড়ির কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর জেডপ্লাস নিরাপত্তার কথাও ঘোষণা করেন ওইদিনই।



