Ahmedabad Flight Crash : ১১এ আসনের অলৌকিকতা

SHARE:

রীতা বিশ্বাস পান্ডে ★ আহমেদাবাদ : মৃত্যুর মুখ থেকে ফেরা এক জীবন। আহমেদাবাদের আকাশ আজ কালো। শুধু মেঘের নয়, বিষাদের কালিমায় আবৃত। বৃহস্পতিবার যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি (Air India Flight Crash) মাটি ছেড়েছিল, নিমিষেই তা পরিণত হয় অগ্নিগোলকে। চারদিকে হাহাকার, আর্তনাদ আর পোড়া মাংসের বীভৎস গন্ধ। কিন্তু এই নরকের মাঝেও যে স্বর্গের পূর্বাভাস থাকতে পারে, তা কেউ জানত না।

বিমানের ধ্বংসাবশেষ থেকে যখন সবকিছু ছাই হয়ে যাচ্ছে, তখন এক অলৌকিক দৃশ্য। সবাইকে হতবাক করে দিল। ভিড়ের মধ্যে থেকে একজন মানুষ উঠে দাঁড়ালেন, হেঁটে এলেন অগ্নিদগ্ধ বিমানের পাশ দিয়ে। তার নাম বিশ্বাসকুমার রমেশ (BiswasKumar Ramesh) এক চল্লিশোর্ধ্ব ব্রিটিশ পাসপোর্টধারী। সিট ১১এ। এই সংখ্যাটি যেন আজ থেকে এক নতুন ইতিহাসের জন্ম দিল। কারণ এই ১১এ আসন থেকেই, মৃত্যুর করাল গ্রাস এড়িয়ে, সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন বিশ্বাসকুমার। তার শরীরে আঁচড়টিও লাগেনি।

আশ্চর্যজনকভাবে, ঠিক তার পেছনের সিট ১২এ-তে বসেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ভাগ্যচক্রের এমন নির্মম পরিহাস, যেখানে এক আসনের ব্যবধান জীবনের শেষ সীমারেখা টেনে দিল। যখন অগ্নিশিখা লেলিহান জিহ্বা মেলে গোটা বিমানকে গ্রাস করছিল, তখন সিট ১১এ যেন হয়ে উঠেছিল এক অভেদ্য দুর্গ, এক পবিত্র আশ্রয়। তাকে সবাই এখন ‘মিরাকল ম্যান’ (Miracle man) বা অলৌকিক মানব বলে ডাকছে। তার কাহিনী মানুষের মুখে মুখে ফিরছে, এক অলৌকিক উপাখ্যান হয়ে। সত্যিই, কখনও কখনও নিয়তি মৃদু করাঘাত করে না; সে টেনে হিঁচড়ে বের করে আনে। আজ সে বেছে নিয়েছিল রমেশকে। মৃত্যু যাকে ডাকেনি, ভাগ্য তাকে নতুন জীবন দান করেছে। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এক অলৌকিকতার সাক্ষী। ১১এ আসনটি যেন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে জীবনের জয়গান গাওয়া হয়েছে মৃত্যুর শিয়রে বসে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : extramarital affairs : সৌন্দর্য নয়, চরিত্রই নির্ধারণ করে ভালবাসার ভবিষ্যৎ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment