Abhivyakti Literary Magazine | শিয়ালদহে সাহিত্যের উৎসব ‘অভিব্যক্তি ভাষার মেল বন্ধন’ বৈশাখী সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে গুণীজনদের মিলনমেলা

SHARE:

সাশ্রয় নিউজ ✪ কলকাতা, ৬ জুলাই ২০২৫: উল্টো রথের দিন, দ্বিপ্রহরের নিস্তরঙ্গ ঘোর ভেঙে সাহিত্যের মাধুর্যে মুখরিত হয়ে উঠল শিয়ালদাহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল। অনুষ্ঠিত হল ত্রিভাষিক সাহিত্য পত্রিকা “অভিব্যক্তি ভাষার মেল বন্ধন”-এর ষষ্ঠ বর্ষের বৈশাখী সংখ্যা (২০২৫)-এর আনুষ্ঠানিক প্রকাশ।নিয়মিত দিল্লির উপকণ্ঠে নয়ডা (Noida) থেকে প্রকাশিত এই পত্রিকা আজ বাংলা সাহিত্যের অন্যতম পরিচিত নাম।

মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ডালিয়া মুখার্জী (Dalia Mukherjee, HOD of Cine Writing, KIMFF)-র একক নিষ্ঠা, প্রচেষ্টা ও সাহিত্যপ্রেমই আজ এই পত্রিকার প্রাণশক্তি। তিনি বলেন, “ত্রিভাষিক সাহিত্যচর্চা ভাষার ভেদ রক্ষা না করে, বরং তাদের সেতুবন্ধনে উৎসর্গ করা, এই লক্ষ্যেই অভিব্যক্তির যাত্রা।”

অভিব্যক্তি সাহিত্য উৎসব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট সাহিত্যপ্রেমী ও গুণীজন। সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় (Brigadier Tushar Kanti Mukhopadhyay), যিনি বলেন, “ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, এটি আত্মার স্পন্দন। এই পত্রিকা সেই স্পন্দনকেই সাহিত্যে রূপ দিয়েছে।”
পত্রিকার কার্যকরী সভাপতি মিলন কুমার ভৌমিক (Milon Kumar Bhowmik), সহ সম্পাদক মলয় হাজরা (Maloy Hazra) এবং সহ-সম্পাদিকা পি. শাশ্বতী (P. Shashwati)-র নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি হয়ে ওঠে সার্থক ও সফল। পত্রিকার প্রধান উপদেষ্টা শ্রী বরুণ চক্রবর্তী (Barun Chakraborty), যিনি বিশিষ্ট কবি, সাংবাদিক ও লালন গবেষক হিসেবেও খ্যাত, তাঁর বক্তব্যে বলেন, “এই যুগে সাহিত্যের ধারাবাহিকতা বজায় রাখাটাই একটি সংগ্রাম। অভিব্যক্তি সেই সংগ্রামে এক আলোকবর্তিকা।”

বিশেষ মুহূর্ত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly), রাখী রয় ব্যানার্জী (Rakhi Roy Banerjee, Chief Admin, Anuchhobi, KIMFF), কবি প্রশান্ত নস্কর (Prashanta Naskar), কাজল আচার্য (Kajal Acharya), মলয় বর্ধন (Maloy Bardhan) সহ বহু সাহিত্য-সংগঠক ও কবিবন্ধু।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবিকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং মঞ্চে তাঁকে সমস্ত সম্মানিত কবি সাহিত্যিকদের একক স্বরচিত কবিতা পাঠ করা হয়। “এই অভিজ্ঞতা শুধু সম্মানের নয়, সাহিত্যের প্রতি আরও দায়বদ্ধ করে তোলে” বলেই সম্মানিত কবি সাহিত্যিকদের মত। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনায় দক্ষ সঞ্চালনা করেন পত্রালি গুহ (Patralika Guha) ও ফুল গাঙ্গুলী (Phool Ganguly)। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি ও স্পষ্ট উচ্চারণে অনুষ্ঠানজুড়ে বইতে থাকে এক আবেগঘন ও বর্ণময় আবহ। যদিও এদিন সভাপতি ফাল্গুনী চক্রবর্তী (Falguni Chakraborty) শারীরিক কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি তাঁর শুভেচ্ছাবার্তা পাঠিয়ে অনুষ্ঠানে আত্মিকভাবে যুক্ত ছিলেন।
ত্রিভাষিক এই পত্রিকা বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় সমান গুরুত্ব দিয়ে বর্তমান সময়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছে। সাহিত্যকে গণমাধ্যম ও ভৌগোলিক সীমার বাইরে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে “অভিব্যক্তি ভাষার মেল বন্ধন” এক অনন্য ভূমিকা পালন করছে।
এই প্রকাশ অনুষ্ঠানে শুধু একটি পত্রিকা নয়, সাহিত্যের প্রতি শ্রদ্ধা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও  সৃজনশীলতার অবিচল প্রতিজ্ঞা উদযাপন করা হল।
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Spacial | Issue 72, 6th July 2025, Sunday | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৬ জুলাই ২০২৫, সংখ্যা ৭২। রবিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন