পরাণ মাঝি
সূচক ও সূচিপত্র
এক জল। নানা রঙ
এক নদী। কত নাম
কে। কেমন। শত বিশেষণ। জটিল সূচক ও সূচিপত্র
ফুটতে থাকে। খুঁজতে থাকে, সুধী!
লাজুক চোখের প্যারালালে মন, তরমুজ মানুষ
ক্রমশঃ লাল
ক্রমশঃ সবুজ
অপেক্ষার প্যারামিটার দীর্ঘতর হলে ক্ষণিক জীবন খসে পড়ে পৃথিবীর পাত্রে

অলঙ্করণ : সানি সরকার



