DA : ডিএ-এর ধর্না মঞ্চে অসুস্থ আরও একজন আন্দোলনকারী

SHARE:

ডিএ-এর ধর্না মঞ্চে অসুস্থ আরও একজন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডিএ-এর ধর্না মঞ্চে অসুস্থ আরও একজন। অসুস্থ ব্যক্তির নাম সমরেন্দ্রনাথ রায়। তাঁকে সল্টলেক-এর হার্ট ক্লিনিক-এ ভর্তি করা হয়। সংগ্রামী যৌথ মঞ্চ-এর কর্মীরা জানান, বিগত বারোদিন ধরে অনশন করছিলেন সমরেন্দ্রনাথ বাবু। শহীদ মিনারে সরকারি কর্মচারীদের অনশন ২৭ দিন অতিক্রম করল, ধর্না-আন্দোলন ৪১ দিন অতিক্রান্ত। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ১০ মার্চ ২০২৩ রাজ্য জুড়ে সরকারি অফিসে ধর্মঘট-এর ডাক দিয়েছে। সেই ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করতে, সোশ্যাল মিডিয়া সহ রাজ্যের সমস্ত স্তরের সরকারি অফিসে প্রচার অভিযান চালাচ্ছে সংগঠনটি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন