আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা ২৭ তারিখ সাগরদীঘি উপ-নির্বাচন
সুভাষ সরকার, সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা ২৭ তারিখ সাগরদীঘি উপ-নির্বাচন। নয়টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীতা করছে সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে। এই নির্বাচনে সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্যপুলিশ যৌথভাবে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যেই এলাকায় এলাকায় পুলিশ টহলদারী শুরু করেছে। উল্লখ্য যে, আগামী মোট ২৭ তারিখ ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন ভোটার ভোট দানের মধ্যদিয়ে তাঁদের বিধায়ক নির্বাচিত করবেন। উল্লেখ্য যে, সাগরদীঘি বিধানসভা ক্ষেত্রে এগারোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৫জন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম সমর্থিত কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি তাঁদের দলীয় প্রার্থীদের সামনে রেখে প্রচার অভিযান শুরু করেছে।



