Scam : আদালতে তাপস মণ্ডল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দুর্নীতি মামলায় আদালতে তাপস মণ্ডলকে আজ নিজাম প্যালেস থেকে আলিপুর সিবিআই-এর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। আদালতে ঢোকার আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল সাংবাদমাধ্যমকে জানান, ‘টাকা নিইনি। কুন্তল ঘোষকে দেওয়া টাকা আদায় করতে চেয়েছিলাম।’ তিনি আরও জানান, ‘অভিযোগ করেছিলাম। তাই অভিযুক্ত হলাম। ৫০ লক্ষ কেন, ১৯ কোটি ৫০ লক্ষ চেয়েছিলাম।’



