Bomb : কোথাও বোমা উধার, কোথাও বোমাবাজি
সাশ্রয় নিউজ :: নিজস্ব সংবাদদাতা : কোথাও বোমা উদ্ধার। কোথাও বোমাবাজি। সকাল থেকে এই চলছে বাংলায়। আজ ভাটপাড়ায় বোমা উদ্ধার। দুটি তাজা বোমা উদ্ধার হয় ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের রেল বস্তিতে। এলাকায় জগদ্দল থানার পুলিশ পৌঁছন। এর আগেও বারবার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। অন্যদিকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ-এ বোমাবাজির ঘটনার খবর। দু-পক্ষের ভেতর বোমাবাজি হয় বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর ঘটনায়, ৩ জনকে পুলিশ আটক করে। এলাকায় পুলিশ পিকেট বসেছে বলে পুলিশ সূত্রে খবর। উল্টো দিকে, বীরভূমের মাড়্গ্রামেও বোমা উদ্ধার হয় বলে বিশেষ সূত্রে জানা যায়।



