প্রয়াত সুবিমল মিশ্র
স্বপন দত্ত ★ কলকাতা : প্রয়াত সাহিত্যিক সুবিমল মিশ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনীত নানান সমস্যায় আক্রান্ত ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলে উল্লেখ। প্রায় ৫০ বছরেরও বেশি সময় যাবৎ সুবিমল বাবু সাহিত্য জগতে বিচরণ করেন। তাঁর ‘হারান মাঝির বিধবা বৌয়ের মড়া অথবা সোনার গান্ধীমূর্তি’ ১৯৬৭ সালে প্রকাশিত হয়। এবং ওই ছোটগল্পটি সাড়া জাগায় সমালোচকদের মনে। বুধবার তাঁর আকস্মিক প্রয়াণ সাহিত্যজগতে শোকের ছায়া নিয়ে আসে।



