Birbhum : চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ ও আফগারি দপ্তর 

SHARE:

চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ ও আফগারি দপ্তর 

সাশ্রয় নিউজ :: বীরভূম : দুবরাজপুরে আফগারি দপ্তর ও পুলিশের অভিযানে চোলাই মদের ভাটি ভাঙা হয় বলে বিশেষ সূত্রে জানা যায়। আবগারি দপ্তর সূত্র মারফৎ জানা যায়,  ‘বেআইনি মদ তৈরির সরঞ্জাম ও ৩০০ লিটার মদ তৈরির উপকরণ আটক করা হয়েছে। সঙ্গে ২০ লিটার মদ উদ্ধার হয়েছে।’  দুবরাজপুর থানার পদুমার কড়কড়ি গ্রামের ওই ঘটনায় চোলাই মদ তৈরি ও বিক্রির সন্দেহে গ্রেফতার হন ওই গ্রামেরই দুজন বাসিন্দা। স্থানীয় মানুষজনের অভিযোগ, এই চোলাই খেয়ে মানুষ নিঃশ্ব হচ্ছিল। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন