বামেদের প্রতিবাদ মিছিল
সাশ্রয় নিউজ :: বহরমপুর : আবাস যোজনার দুর্নীতি, কেন্দ্রীয় জনবিরোরী নীতির প্রতিবাদের সারা ভারত কৃষকসভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও সিটুর উদ্যোগের প্রতিবাদ মিছিল হরিহরপাড়ায়। গত বৃহস্পতিবার একটি মিছিল হরিহরপাড়া বাজার পরিক্রমণ করে। মিছিলে অংশ নেয় আবাস যোজনার ঘর প্রার্থীরাও। এছাড়াও বাম সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরাও। মিছিল শেষে একটি প্রতিবাদ সভায় অংশ নেন বাম নেতৃত্ব। তাঁদের বক্তৃতায় উল্লেখ, সম্প্রতি সংসদ বাজেট গণতন্ত্রের ওপর আক্রমণ। এছাড়াও বাম নেতৃত্ব অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথভাবে যথাক্রমে দেশ ও রাজ্যের ওপর জনবিরোধী নীতি আরোপ করছে। তাঁদের বক্তৃতায়, কেন্দ্রীয় সরকারের মিড ড মিল-এর বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। এদিনের মিছিল ও সভায় নেতৃত্ব দেন, বাম নেতা তথা প্রাক্তন এম এল এল ইনসার আলি বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে এলাকা উন্নয়নে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। বক্তব্য রাখেন, প্রাক্তন এল এল এ ইনসার আলি বিশ্বাস, ডিওয়াইএফ আই-এর রাজ্য কমিটির সঞ্জয় ঘোষ, ভারতের ছাত্র ফেডারেশনের নেতা রানা ইসলাম প্রমুখ।




1 thought on “Murshidabad live : বামেদের প্রতিবাদ মিছিল”
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/ph/register-person?ref=IU36GZC4