বইমেলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সাশ্রয় নিউজ :: কলকাতা : বৃহস্পতিবার হঠাৎ কলকাতা বইমেলায় উপস্থিত হন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেলার মাঠে পৌঁছে বিচারপতি গঙ্গোপাধ্যায় নানান স্মৃতি উস্কে দেন। বলেন ময়দান বইমেলার কথাও। তিনি জানান, বইমেলায় বই চুরির ঘটনাও। সেই প্রসঙ্গে তাঁর মত, যিনি বই চুরি করেন তিনিও বইয়ের পাঠক। তাঁর কথায়, ‘সকলের বইকেনার ক্ষমতা থাকে না। তাই তারা পড়ার জন্য বই চুরি করে।’ সন্ধে সাতটা নাগাদ তিনি মেলার মাঠে পৌঁছলে, সাধারণ মানুষের মধ্যে তাঁকে একঝক দেখার উৎসাহ চোখে পড়ার মতন ছিল। ইতিমধ্যে নিয়োগ দূর্ণীতি নিয়ে তাঁর রায় সাধারণ বেকার ও চাকরিপ্রার্থীদের ভেতর সাড়া ফেলে। সুতরাং আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় তাঁর উপস্থিতি সাধারণ জনগণের মধ্যে সাড়া ফেলবে সেটাই স্বাভাবিক। কোনও কোনও চাকরিপ্রার্থী এগিয়ে এসে বলেন, স্যর আমি ২০১৭-এর চাকরিপ্রার্থী। কেউ বলেন, স্যর আমি ২০১৯ -এর চাকরিপ্রার্থী। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের দিকে স্মিত হেসে বলেন, ‘ভালথাকবেন।’



