চিনে করোনা ঢেউ বাড়তে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের
সাশ্রয় নিউজ ★ বেজিং : চিনের কোভিড পরিস্থিতির খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে, প্রবল বলে জানানো হয়। হাজার হাজার মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন। গত রবিবার থেকে চিন সরকার খুলে দেন। আন্তর্জাতিক সীমানা। অতিমারীর সময় দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বহু চিনা নাগরিক আটকে যান, তাঁরা আন্তর্জাতিক সীমানা খুলে যাওয়ায় দেশে ফিরছেন। অন্য দিকে, চিনা ক্যালেণ্ডার অনুযায়ী জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে লুনার নববর্ষ শুরু হচ্ছে। এর ফলে বিশেষজ্ঞ মহল আশঙ্কা করছেন, গ্রামগুলিতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে পারে!




