জাকিরকে তলব আয়কর দপ্তরের
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : গত বুধবার জাকির হোসেন-এর চাল কল, বাড়ি, ও বিড়ি কারখানায় আয়কর দপ্তর হানা দেন। ১৫ ঘন্টা তল্লাশি করেন আয়কর আধিকারিকরা। তাঁর বাড়ি, চাল কল, ও বিড়ি কারখানা থেকে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয় বলে আয়কর দপ্তর সূত্রে খবর। সূত্রের আরও খবর, উদ্ধার হওয়া টাকার উৎস জানতে আগামী সপ্তাহের প্রথমেদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের এম এপ এ-কে তলব আয়কর দপ্তর তলব করেছেন। সঙ্গে তাঁকে আয়কর, আয়ের নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। প্রাক্তন মন্ত্রী বলেন, তাঁর বিড়ি কারখানায় ৭০০০ মানুষ কাজ করেন। তাঁদের প্রতি সপ্তাহেই নগদ অর্থে বেতন দিতে হয়। তাই প্রচুর নগদ তাঁকে সঙ্গে রাখতে হয়। তিনি আরও জানান, আয়কর দপ্তরকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন।




