প্রয়াত শরদ যাদব
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : প্রয়াত হয়েছেন আরজেডি নেতা শরদ যাদব। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর কন্যা সুভাষিণী রাজা রাও পিতার মৃত্যু সংবাদ জানিয়ে একটি ট্যুইট করেন। ১ জুলাই ১৯৪৭ সালে মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদের একটি গ্রাম ববাইতে জন্ম গ্রহণ করেন আরজেডি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ৭ বার লোকসভা ও ৩ বার রাজ্য সভার সাংসদ ছিলেন তিনি। ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জে ডি ইউ -এর জাতীয় সভাপতিরপদ সামলান। দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জে ডি ইউ থেকে বহিষ্কৃত হন শরদ যাদব৷ মধ্যপ্রদেশ-এ জন্ম হলেও বর্ষিয়ান ওই নেতার রাজনৈতিক কর্মকাণ্ড ছিল বিহার রাজ্য জুড়ে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় রাজনীতিতে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ চন্দ্রবাবু নাইডু, তেজস্বী যাদব প্রমুখ ব্যক্তিত্বরা।




