বহরমপুরে রাজ্য খাদি হস্তশিল্প ও তাঁত মেলা
তন্ময় দত্ত ★ সাশ্রয় নিউজ, বহরমপুর : পশ্চিমবঙ্গ রাজ্য খাদি হস্তশিল্প ও তাঁত মেলা ২০২৩ শুরু হয়েছে গত ১০ জানুয়ারি। বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে এই মেলা চলবে ২৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। মোট ১৫২ টি স্টল রয়েছে এই মেলায়। রয়েছে মুক্ত হাট। সুদূর কাশ্মীর থেকেও স্টল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।

শীতের আমেজ গায়ে মেখে, উৎসাহী জেলাবাসী এই মেলাকে কেন্দ্র করে। দেশজ পণ্যকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য উদ্যোক্তাদের। মেলাকে আকর্ষণীয় করতে প্রতিদিন থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২ জানুয়ারি, বৃহস্পতিবার জেলার ঐতিহ্যকে সকলের সামনে উপস্থাপন করেন আলকাপ শিল্পীরা। এছাড়াও ছিল কাহারবা গান এবং মুদ্রা আকাদেমির নৃত্যানুষ্ঠান। মুদ্রাকাডেমীর পক্ষে সুকান্ত দাস-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এছাড়াও প্রতিদিন রঙিন পোশাকের সঙ্গে এই মেলা প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক হাতছানি।
ছবি : তন্ময় দত্ত




