Turtle Recover : বনদপ্তরের গোপন অভিযানে ৯৮ টি কচ্ছপ উদ্ধার, ধৃত দু’জন

SHARE:

বনদপ্তরের গোপন অভিযানে ৯৮ টি কচ্ছপ উদ্ধার, ধৃত দু’জন

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দুইজন পাচারকারীকে আটক করেছেন। তাঁদের কাছ থেকে মোট ৯৮ টি দুই ধরনের কচ্ছপ উদ্ধার হয়। বুধবার বারুইপুর-জয়নগর রোডে অভিযান চালান বন দপ্তরের কর্মীরা। ধৃতরা স্কুটি করে কচ্ছপগুলি নিয়ে যাচ্ছিল। ধৃত সমরেশ নস্কর ও গণেশ নস্কর  দু’জনই মগরাহাটের  অজোমখালির নস্করপাড়ার এলাকার বাসিন্দা বলে বনদপ্তরসূত্রে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন বনদপ্তরের আধিকারিকরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন