দিনহাটাটায় শাসক ও বিরোধী সংঘর্ষ
সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : কোচ বিহারের দিনহাটা শাসক বিরোধী সংঘর্ষতে উত্তপ্ত হয়ে উঠেছে বলে খবর। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলীয় সভা থেকে ফেরার পথে আচমকা বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায় তাঁদের কর্মীদের ওপর। এই হামলায় গুরুতর আহত হয়েছেন, কর্মী ও সমর্থকেরা। অপর দিকে জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, তৃণমূল তাঁদের মণ্ডল সভাপতির বাড়িতে হামলা করেছে। আহতদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। জানা যায়, গুরুতর আহত একজনকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিশেষ সূত্রে আরও খবর, শাসক বিরোধী সংঘর্ষতে আতঙ্কিত সাধারণ মানুষ।



