দিতিপ্রিয়া পুজোয়, প্রেমে!
সাশ্রয় নিউজ : মাতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে। বাতাসে উৎসবের ঝাপট। সকল বাঙালির মনে উঁকি, পুজো এসে গেল! শারদীয়া নিয়ে আবেগের শেষ নেই! বিনোদন জগতে পুজোর সাজগোছ শুরু হয়ে গিয়েছে আরও অনেক আগেই।
দিতিপ্রিয়া রায় বাঙালির কাছে পরিচিত রাণিমা হিসেবে।
বোধন নামে একটি ওয়েব সিরিজ আসছে এই পুজোয়। প্রচারে ব্যস্ত অভিনেত্রী। অন্যরকম চরিত্রে দেখতে পাওয়া যাওয়া বাবে ওঁকে।
পুজো প্রেম নিয়ে মুখ খুললেন এবার দিতিপ্রিয়া। পুজোরদিনগুলি অভিনেত্রীর কাছে আর অন্যান্য দিনের থেকে আলাদা। আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানায় ঝোঁক তাঁর। তাঁর কাছে দুর্গাপুজো, নবীন, তরুণ /তরুণীদের প্রেম ও দেদার খাওয়া-দাওয়া। পুজোর ভোগ অভিনেত্রীর ভীষণ পছন্দ বলে জানান।




