অপহরণ করে 40 লক্ষ টাকা মুক্তি পণ দাবি অপহরণকারীদের
সাশ্রয় নিউজ : অপহরণ করে নিয়ে গিয়ে আটকে রেখে পরিবারের সদস্যদের কাছ থেকে 40 লক্ষ্য টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা ।
কলকাতা বিমানবন্দর থেকে ভিন্ন রাজ্যের প্রায় 20 জ্ন যুবককে উদ্ধার করলো বিধাননগর কমিশনারেট এন এস সি বি আই থানার পুলিশ।
বিদেশে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করেই তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন যুবকরা।
এদিন গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জতিক বিমানবন্দর থানার পুলিশ সি আই এস এফ বা সেনট্রাল ইন্ডাস্টট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর সহযোগিতায় তিনজন অপহরণকারীকে গ্রেফতার করেন পুলিশ। ধৃতদের নাম সুরেশ সিনহা, ধীরাজ দাস, রাকেশ প্রসাদ। গেফতারের পরেই রবিবার ভোর-রাতে 20 জন যুবককে উদ্ধার করে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে। এমন প্রতারণার হাত থেকে বাঁচতে এরপর অনেক যুবকই রেড সিগন্যাল পেয়েছে বলে ওয়াকিমহলের দাবি।




