সাশ্রয় নিউজ ডেস্ক, নিজস্ব সংবাদদাতা ★ কোচবিহার : ‘সংগীতাঙ্গন নৃত্য বাটিকা’ -র উদ্যোগে সম্প্রতি (গত ২৩ সে আগাস্ট ২০২৬ সন্ধ্যায়) অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাহিত্যানুষ্ঠান। কোচবিহারের প্রায় চল্লিশ জন কবি, নৃত্য শিল্পী, প্রাবন্ধিক, সংগীতশিল্পী তাঁদের স্ব-স্ব উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠল। এই অনুষ্ঠান মঞ্চে প্রকাশিত হলো কবি ছবি ধরের অষ্টম কাব্যগ্রন্থ ‘ছড়ার গাড়ি’ বইটির। একই মঞ্চে আরও দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হল। স্বনামধন্য কবি সঞ্জয় সোমের ‘ভালোবাসার অঙ্গীকার’এবং সুকবি সুবীর সরকারের ‘বিশেষ অধিবেশনের কবিতা’ নামক কাব্যগ্রন্থ।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সম্পা সাহা সঙ্গতে ছিলেন যুগল মাহাতো। বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে উৎসব শুরু করেন মঞ্জুশ্রী ভাদুড়ী, ছবি ধর ও ভূপালি রায় প্রমুখ। এই অনুষ্ঠানে রবীন্দ্রনগর কোচবিহার কবির বাসভবনে উপস্থিত সকলকে স্বাগত ভাষণে আন্তরিক ধন্যবাদ জানান কবি, সংগীতশিল্পী ছবি ধর।

সাহিত্য বিষয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন কবি সাহিত্যিক প্রাবন্ধিক সকলে। উপস্থিত ছিলেন প্রাবন্ধিক দেবব্রত চাকি, সুবীর সরকার, গৌতম ভাদুড়ী, সন্তোষ দে সরকার, সুনীল সাহা, সঞ্জয় সোম সহ আরও পঞ্চাশ জন বিশিষ্ট লেখক ও কবি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুদক্ষ সঞ্চালক অম্বরিশ ঘোষ। সঞ্চালক লেখকদের কাছে কাব্য, কাব্যরীতি, তাঁদের কাব্য যাপন বিষয়ে প্রশ্ন রাখেন। সেসব নিয়ে আলোচনা করেন কবি গৌতম ভাদুড়ী, কবি সুবীর সরকার, কবি সঞ্জয় সোম, কবি অজিত অধিকারী, গল্পকার ও সম্পাদক সুনীল সাহা, কবি শ্যামলেন্দু চক্রবর্তী, কবি উৎপলেন্দু পাল,কবি জয়ন্ত দত্ত, কবি ও সম্পাদক অমল দাস, কবি ও সম্পাদক স্বপন কুমার সরকার,কবি ছবি ধর।

সুগায়িকা মঞ্জুশ্রী ভাদুড়ী অসামান্য রবীন্দ্র সংগীত সংগীত। ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে’ মনের মাধুরী মিশিয়ে অনবদ্য গেয়েছেন সংগীত শিল্পী ছবি ধর। এরপর একে একে স্বরচিত কবিতা পাঠের পালা। কবি ছবি ধরের কাব্যগ্রন্থ থেকে পাঠ করলেন কবি গৌতম ভাদুড়ী,কবি সুবীর সরকার ও কৃষ্ণা চাকী। কবি সঞ্জয় সোম পাঠ করেন নিজের কবিতা। স্বরচিত কবিতা পাঠ করলেন কবি ব্রততী দাস, কবি স্বপন কুমার সরকার, কবি অমিতাভ চক্রবর্তী, কবি অভিজিৎ সেন, কবি প্রাণেশ পাল, কবি বিদ্যুৎ পাল, কবি তাপস দাস চৌধুরী, কবি জয়ন্ত দত্ত, কবি ইন্দ্রানী ভট্টাচার্য, কবি তপন পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক সন্তোষ দে সরকার, প্রাবন্ধিক ও সম্পাদক তরুণ দাস প্রাবন্ধিক প্রসাদ দাস,কবি জয় দাস, কবি আজিজুল হক ও চিত্রা সরকার প্রমুখ। পর্যায়ক্রমে একটি মননশীল সন্ধ্যায় সময় ভেসে গিয়েছে সাহিত্য বাসরের। আয়োজক গৃহকর্তা শ্রী মদন গোপাল ধর মহাশয় এবং কবি ছবি ধরের পুত্রবধূ নৃত্যশিল্পী তনুশ্রী কর্মকার ধরের আন্তরিক আতিথিয়তা ও নৈশভোজের উষ্ণ অভ্যর্থনায় রসনা ও হৃদয় তৃপ্ত হয়ে উঠল। জমজমাট আড্ডা ও সাহিত্যের আসরে সত্যিই সেদিন ‘চাঁদের হাট’ বসেছিল রবীন্দ্র নগরের ছবি ধরের বাড়ির ছাদে। উল্লেখ্য যে, সাহিত্য ও সংস্কৃতির অগ্রগতির প্রসার ঘটাতে এধরনের অনুষ্ঠান সমাবেশে একে অপরের সঙ্গে যোগাযোগের সাথে বৃদ্ধি পায় সকলের ঐক্যবন্ধন।
সব ছবি : সংগৃহীত




