Jennifer Lopez : বিয়ের আগে কেন প্রেমিকের সঙ্গে চুক্তিপত্র সাক্ষর জেনিফারের?

SHARE:

বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কেন চুক্তি করলেন জেনিফার লোপেজ?

সাশ্রয় নিউজ : অভিনব চুক্তি! কেন এই পথে হাঁটলেন ওঁরা? গল্পটা ছোট না। মধ্যিখান দিয়ে অনেকগুলি স্রোত টানা বয়ে গিয়েছে। নানান পরিস্থিতি বাস্তবমুখী করেছে। এবং শুধু তা-ই না, অনেকগুলি ‘বিগত বাস্তব বাস্তব ‘ এই দু’জনকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মনে করেন ওঁরা।

একটু পেছনে ফিরে দেখা যাক। সাল ২০০৩। মুক্তি পাচ্ছে ‘জার্সি ‘ এবং ‘গিগলি ‘। জেনিফার ও বেন (অ্যাফ্লেকে) -এর সম্পর্ক চুড়ান্ত শিখরে। বিয়ের দিন-তারিখ পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে ওঁদের। হলিউডের রুপোলীয় পর্দার এই জুটির সুন্দর রসায়ন সাফল্য পেলেও বাস্তবে কিন্তু পেল না! রিল লাইফ ও রিয়্যাল লাইফের মধ্যে পার্থক্য বুঝতে হিমসিম খেয়েছিল, এই জনপ্রিয় তারকা জুড়ির বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগুনতি অনুরাগী।

জেনিফার ওই সম্পর্ক থেকে বেরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মার্ক (মার্ক অ্যান্টনি)-এর সঙ্গে। বেন জেনিফার গার্নারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বেন। বেন ও জেনিফারে গার্নারের তিনটি সন্তান বর্তমান। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পরস্পর। অপর দিকে জেনিফার লোপেজ দুই সন্তানের জন্ম দেন মার্ককে বিয়ে করে। মার্কের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় জেনিফারের। এই বিচ্ছেদের পরেও অন্যদের সঙ্গে সম্পর্কের জড়িয়েছেন এই জুড়ি। টেকেনি।
সুত্রের খবর, গত ২০২১ এ জেনিফার ও বেন আবার কাছে আসেন। প্রতারণা বিরোধী একটি চুক্তিনামায় সাক্ষর করেন জেনিফার ও বেন। চুক্তির মধ্যে লেখা আছে, বেন অ্যান্টনি ও জেনিফার লোপেজ উভয়ে কেউ কারও সঙ্গে প্রতারণা করলে ৫০ লক্ষ আমেরিকান ডলার ( যা ভারতীয় ৪০ কোটি টাকা) প্রতারিতকে প্রতারক প্রতারণার দায়ে জরিমানা দিতে চূড়ান্তভাবে বাধ্য থাকবেন। এই চুক্তির পরেই বিয়ে করেন জেনিফার ও বেন। তাঁদের এই অভিনব চুক্তি নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনা চলছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন