হৃষিকেশের অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ডের তদন্তে বিস্ময়কর তথ্য
সাশ্রয় নিউজ : হৃষিকেশে অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড নিয়ে একের পর এক নতুন তথ্য উঠে আসছে প্রশাসনের হাতে। সেই সব তথ্য চমকে যাওয়ার মতন। উত্তরাখণ্ডের একটি রিসর্টে রিসেপশনিস্টের কাজ করতেন অঙ্কিতা ভাণ্ডারি, বয়স ১৯ বছর। উত্তরাখণ্ড প্রশাসনের একজন আধিকারিকের বক্তব্য, অঙ্কিতাকে রিসর্টে আসা পর্যটকদের সঙ্গে অর্থের বিনিময়ে শারিরীকভাবে ঘনিষ্ঠ হতে চাপ দিত অভিযুক্ত পুলকিত আরিয়া। জানা যাচ্ছে, একই দাবি করেছেন অঙ্কিতার পরিবারের সদস্যরাও। এমনই দাবি করেছিলেন, প্রয়াত অঙ্কিতার এক বন্ধুও। প্রশাসন তদন্ত করেও এমনি তথ্য পাচ্ছেন। উল্লেখ্য, পুলকিত উত্তরাখণ্ডের একজন প্রভাবশালী ব্যক্তির সন্তান। রিসর্টের মালিক ওই প্রভাবশালী ব্যক্তি। এখন হোটেল ম্যানেজার, পুলকিত ও আরও একজন কর্মী পুলিশ হেপাজতে।
অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ডের প্রতিবাদ আছড়ে পড়ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের ভেতর। অপরাধীদের যোগ্য শাস্তি চান সকলে।
ঘটনার সুত্রপাত, চলতি মাসের ১৮। পুলকিতের দুই সহযোগী (ম্যানেজার ও আরেকজন) অঙ্কিতাকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডাকে। অঙ্কিতার পরিবার দাবি করেছে, পুলকিত ও ওঁর দুই সহযোগী (মোট তিনজন) চিলার খালে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
চিলার খাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধারের পর পরই স্থানীয় উত্তেজিত জনতা অঙ্কিতা যে রিসর্টে রিসেপশনিস্টের চাকরি করতেন, সেই রিসর্টটিতে অগ্নি সংযোগ ঘটান।




