MAHALAYA 2022 Date & Time / মহালয়া ডেট টাইম 2022, নবরাত্রি 26 সেপ্টেম্বর -5 অক্টবর

SHARE:




MAHALAYA 2022 Date & Time / মহালয়া ডেট টাইম 2022, নবরাত্রি 26 সেপ্টেম্বর – 5 অক্টবর

সাশ্রয় প্রতিবেদন :MAHALAYA 2022 Date & Time: আর মাত্র কটাদিন বাঙালির পুজো আসছে … নাচছে কচি থেকে বুড়ো ।এবছরের মহালয়ার দিনক্ষণ জানুন এবং গুরুত্ব ।

MAHALAYA 2022 Date & Time: ধর্ম শাস্ত্র মতে কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে দেবীর জয় হয়। তাই
এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মের কাছে অপরিসীম। এদিনই দেবী দুর্গার চক্ষুদান হয় বলেও কথিত ও অনেক পুরানেও উল্লেখ রয়েছে।

এবার হাট বাজারে শুরু হয়ে গেছে কেনা কাটা। বাজারে বাজারে উপচে পড়ছে ষোলো আনা বাঙালির নতুন জামা কাপড়ের ভিড়।
এরই মধ্যে শুরু হয়ে কেনা বাঙালির দুর্গাপুজোর (Durga Puja 2022) কাউন্ট ডাউন। আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এর। চারিদিকে পুজো পুজো গন্ধ। আর শিউলি ফুলের গন্ধে মহালয়ার (Mahalaya) দিন পিতৃপক্ষের (Pitri Paksha) অবসান হয়ে, মাতৃপক্ষ (Matri Paksha) শুরু হয়। মনে করা হয়, সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় বলেই উল্লেখ। হিন্দুধর্মে কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মের মানুষের মাঝে অনেক বেশি।
আমরা জানি মহালয়া শব্দটির অর্থ হল “মহান আলয় বা আশ্রম।” এক্ষেত্রে দেবী দুর্গাই (Devi Durga) হলেন, সেই মহান আলয়। পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত হতে পারে । তাই অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা বলে চিহ্নিত হন । দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে (Mahisasura) বধ করেন মা দুর্গা। এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়।
মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে।
মহালয়া ২০২২ দিনক্ষণ : মহালয়ার দিন (Mahalaya 2022 Date & Time)
এই বছর মহালয়া পড়েছে আগামী ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার।
মহালয়া ২০২২ অমাবস্যা তিথি (Mahalaya 2022 Amabasya)
২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার, রাত ২/৫৫/৩৯ মিনিট অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন) রবিবার রাত ৩/২৪/১৭ মিনিট পর্যন্ত থাকছে।
মহালয়া ২০২২ অমৃতযোগ (Mahalaya 2022 Amrito Yog)
দিবা ঘ ৬। ২৩ গতে ৮।৪১ মধ্যে ও ১১।৪৫ গতে ২।৫০ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩৮ গতে ৯।১৮ মধ্যে ও ১১।৫৭ গতে ১।২৭ মধ্যে ও ২।১৭ গতে ৫।৩০ মধ্যে।

মহালয়া ২০২২ মাহেন্দ্রযোগ (Mahalaya 2022 Mahendra Yog)
দিবা ঘ ৩।৩৬ গতে ৪।২২মধ্যে।
বিশেষ ভাবে লক্ষনীয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন