মিলবে প্রতি মাসে ১ লক্ষ ২৭ হাজার ৪৮৪ টাকা

SHARE:

মিলবে প্রতি মাসে ১ লক্ষ ২৭ হাজার ৪৮৪ টাকা

সাশ্রয় প্রতিবেদন :  সাম্প্রতিক জানা যায় যে পাওয়া যাবে প্রতিমাসে ১ লক্ষ ২৭ হাজার ৪৮৪ টাকা। কে দেবেন আর কেনই বা দেবেন ? প্রশ্ন ! হ্যাঁ বিশেষ ভাবে শোনাগেল এই বিপুল অর্থ ঘোষণা করেছেন এক বিদেশি প্রেসিডেন্ট।

১ লক্ষ ২৭ হাজার ৪৮৪ টাকা প্রতিমাসেই মিলবে যুদ্ধে গেলেই । তাছাড়াও টানা ৬ মাস যুদ্ধভূমিতে প্রতিপক্ষের সঙ্গে যদি যুদ্ধ করেন তাহলে অপরাধীদের অপরাধ থেকে মুক্তি দেওয়া তো হবেই পরিবর্তে বেতন ও সাজামুক্তি, দু-ই মিলবে।

বিশেষ ভাবে  সংবাদমাধ্যমে প্রকাশ, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে হাজারো রুশ সেনা প্রাণ হারিয়েছেন। বিগত ছয় মাস ধরে, রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। পুতিন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী শোইগু-এর মন্তব্য রাশিয়ার সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শোইগু বলেছেন, ৩ লাখ পুরুষকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হতে পারে। এই আশঙ্কায় উদ্বেগের মাত্রা বেড়েছে রুশ পুরুষদের।

দেশটির সরকার পুরুষদের যুদ্ধে যাওয়ার জন্যে তৈরি থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাশিয়ার সমস্ত বিমান সংস্থাকে, পুরুষদের কাছে টিকিট না বিক্রির নির্দেশ দিয়েছে রুশ সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর একটি টেলিভিশন বার্তার পুরুষদের যুদ্ধে যাওয়ার বার্তাটি সম্প্রচার হওয়ার পরেই বিদেশগামী উড়ানগুলিতে সিট পাওয়া যাচ্ছে না।
সংবাদমাধ্যমে প্রকাশ, কাজাখস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, জার্জিয়া প্রভৃতি দেশে যাওয়ার উড়ানে টিকিট অভাব। ওই দেশের বিমান সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, ইস্তানবুলগামী কোনও উড়ানে আগামী শনিবার অব্দি সমস্ত সিট সংরক্ষিত।
এছাড়াও পুতিন সরকার ঘোষণা করেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ব্যতীত কেউ দেশ ছাড়তে পার‍বে না। সংবাদ মাধ্যমে এ-ও প্রকাশ, ওই দেশের কিছু সাংবাদিক আশঙ্কা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় যে, দেশটিতে যুদ্ধ আইন লাগু হতে পারে যে কোনও মুহূর্তে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন