সাশ্রয় নিউজ : শিক্ষার মানকে কচিকাঁচাদের হাতধরে এগিয়ে নিয়ে যাওয়ার অভিনব আয়োজন করলেন অভিব্যক্তি পত্রিকার সম্পাদক মন্ডলী ।
শিক্ষা জাতির মেরুদন্ড আর তার প্রকৃত অগ্রগতি শিশুদের হাত ধরেই । সেই শিক্ষা সুস্থ সমাজের ভিত, যদি শিক্ষিত সমাজ গড়ে তুলতে হয় তাহলে নতুন প্রজন্ম থেকে শুরু করতে হবে।শিশুদের শিল্প মুখি করে তোলার এক প্রচেষ্টা শুরু করা হলো, অভিব্যক্তির পক্ষ থেকে প্রথম পদক্ষেপ।দরিদ্র শিশুদের শিল্প সামগ্রী ( ড্রইং খাতা, পেন্সিল, রং পেন্সিল) হাতে তুলে দেওয়া হলো।সাথে যুক্ত হলেন বিশিষ্ট চিত্র শিল্পী কল্যান মুখার্জী ও ওনার স্ত্রী অরুন্ধতী, সহয়াতা করলেন বিবাদী বাগ কলোনির সেক্রেটারি চঞ্চল মাইতি মহাশয়।ছোট্ট শিশুদের মুখের অনাবিল আনন্দ আজ আমাদের সেরা পাওনা বলে জানালেন অভিবক্তি সম্পাদক ডালিয়া মুখার্জি । সকলের উদ্দেশ্যেই তিনি বলেন “আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন।”




