শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ বেঙ্গালুরু: মুক্তির আগেই তুমুল আলোচনা, বিতর্ক আর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণী সুপারস্টার যশ (Yash) -এর নতুন ছবি ‘টক্সিক’ (Toxic)। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক কারণে শিরোনামে এই প্রজেক্ট। বিশেষ করে অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani) সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা মতবিরোধ। সেই আবহের মধ্যেই বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ছবির কঠিন প্রস্তুতি প্রভৃতি নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন যশ। গীতু মোহনদাস (Geetu Mohandas) পরিচালিত এই ছবিকে নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ বলে উল্লেখ করেছেন অভিনেতা। দীর্ঘ শুটিং, শারীরিক পরিবর্তন আর একাধিক চরিত্রগত স্তরের জন্য তাঁকে অনেকটা সময় দিতে হয়েছে। অনুষ্ঠানে যশ বলেন, ‘এই ছবিটা আমার কাছে খুবই কঠিন ছিল। নিজের সীমা ছাড়িয়ে গিয়ে কাজ করতে হয়েছে। একাধিক লুকের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়েছে, যা সহজ ছিল না।’
টক্সিক ছবিতে যশ ও কিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত
এই কঠিন সময়েই যশের পাশে ছিলেন স্ত্রী রাধিকা পণ্ডিত (Radhika Pandit)। ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সমর্থনের কথা বলতে গিয়ে যশ বলেন, ‘আমি আমার স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমার সঙ্গে থাকা একেবারেই সহজ নয়। আমার সঙ্গে ঘর করা কঠিন। এই পুরো সময়টা ও আমাকে সমর্থন করেছে।’ তাঁর এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে ওঠে।
‘টক্সিক’ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক থামেনি। কেউ কেউ ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার ‘তবাহী’ (Tabahi) গানটি প্রকাশ্যে আসার পর যশ ও কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও সমালোচনা শুরু হয়। সমাজমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এই প্রসঙ্গে সরাসরি প্রতিক্রিয়া দেন যশ। সহ-অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসাবে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। দুর্ভাগ্যজনক হলেও এই সব বিষয় নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি যা বিশ্বাস করো, সেটাই করে যাও। মানুষ একদিন সেটার মূল্য দেবে।’ তাঁর কথায় আরও উঠে আসে, ‘আমরা হয়তো সময়ের থেকে একটু এগিয়ে কাজ করছি।’ এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, যশ নিজের কাজ আর চরিত্র বাছাই নিয়ে কোনও আপস করতে চান না। একই সঙ্গে সহকর্মীদের পাশে দাঁড়ানোর বার্তাও তিনি দিয়েছেন।
ছবির জন্য যশকে একাধিক রূপে দেখা যাবে বলে জানা গিয়েছে। প্রতিটি লুকের জন্য আলাদা ফিটনেস রুটিন ও স্টাইল বজায় রাখতে হয়েছে তাঁকে। দীর্ঘ সময় ধরে শারীরিক গঠনে পরিবর্তন আনতে হয়েছে, যা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। শুটিংয়ের সময়সূচিও ছিল অত্যন্ত ব্যস্ত, যার ফলে ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়েছিল। ‘টক্সিক’ শুধু কন্নড় ভাষাতেই নয়, ইংরেজি ভাষাতেও শুট করা হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল এবং মলয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে। ফলে প্যান-ইন্ডিয়া স্তরে বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নয়নতারা (Nayanthara), তারা সুতারিয়া (Tara Sutaria), রুক্মিণী বসন্ত (Rukmini Vasanth) এবং হুমা কুরৈশী (Huma Qureshi)।
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’ -এর। মুক্তির আগে থেকেই ছবিকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা বক্স অফিসের জন্য কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একদিকে বিতর্ক, অন্যদিকে তারকা সমাবেশ এসব মিলিয়ে ছবিটি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে। যশের ব্যক্তিগত মন্তব্য আর ছবির বিষয়বস্তু দুই দিকই এখন আলোচনার কেন্দ্রে। একদিকে স্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতা, অন্যদিকে সহ-অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি কাজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন। ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ‘টক্সিক’ নিয়ে কৌতূহল। দর্শকরা অপেক্ষা করছেন, পর্দায় এই গল্প কতটা প্রভাব ফেলতে পারে এবং যশের অভিনয় নতুন করে কতটা আলোড়ন তুলতে পারে।
Yash Toxic controversy, Kiara Advani scene discussion | টক্সিক বিতর্কের মাঝেই স্ত্রী রাধিকাকে কৃতজ্ঞতা জানালেন যশ, কিয়ারার দৃশ্য নিয়েও মুখ খুললেন অভিনেতা
Sasraya News
FOLLOW US:
SHARE:
শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ বেঙ্গালুরু: মুক্তির আগেই তুমুল আলোচনা, বিতর্ক আর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণী সুপারস্টার যশ (Yash) -এর নতুন ছবি ‘টক্সিক’ (Toxic)। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক কারণে শিরোনামে এই প্রজেক্ট। বিশেষ করে অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani) সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা মতবিরোধ। সেই আবহের মধ্যেই বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ছবির কঠিন প্রস্তুতি প্রভৃতি নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন যশ। গীতু মোহনদাস (Geetu Mohandas) পরিচালিত এই ছবিকে নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ বলে উল্লেখ করেছেন অভিনেতা। দীর্ঘ শুটিং, শারীরিক পরিবর্তন আর একাধিক চরিত্রগত স্তরের জন্য তাঁকে অনেকটা সময় দিতে হয়েছে। অনুষ্ঠানে যশ বলেন, ‘এই ছবিটা আমার কাছে খুবই কঠিন ছিল। নিজের সীমা ছাড়িয়ে গিয়ে কাজ করতে হয়েছে। একাধিক লুকের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়েছে, যা সহজ ছিল না।’
এই কঠিন সময়েই যশের পাশে ছিলেন স্ত্রী রাধিকা পণ্ডিত (Radhika Pandit)। ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সমর্থনের কথা বলতে গিয়ে যশ বলেন, ‘আমি আমার স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমার সঙ্গে থাকা একেবারেই সহজ নয়। আমার সঙ্গে ঘর করা কঠিন। এই পুরো সময়টা ও আমাকে সমর্থন করেছে।’ তাঁর এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে ওঠে।
‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক থামেনি। কেউ কেউ ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার ‘তবাহী’ (Tabahi) গানটি প্রকাশ্যে আসার পর যশ ও কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও সমালোচনা শুরু হয়। সমাজমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এই প্রসঙ্গে সরাসরি প্রতিক্রিয়া দেন যশ। সহ-অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসাবে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। দুর্ভাগ্যজনক হলেও এই সব বিষয় নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি যা বিশ্বাস করো, সেটাই করে যাও। মানুষ একদিন সেটার মূল্য দেবে।’ তাঁর কথায় আরও উঠে আসে, ‘আমরা হয়তো সময়ের থেকে একটু এগিয়ে কাজ করছি।’ এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, যশ নিজের কাজ আর চরিত্র বাছাই নিয়ে কোনও আপস করতে চান না। একই সঙ্গে সহকর্মীদের পাশে দাঁড়ানোর বার্তাও তিনি দিয়েছেন।
ছবির জন্য যশকে একাধিক রূপে দেখা যাবে বলে জানা গিয়েছে। প্রতিটি লুকের জন্য আলাদা ফিটনেস রুটিন ও স্টাইল বজায় রাখতে হয়েছে তাঁকে। দীর্ঘ সময় ধরে শারীরিক গঠনে পরিবর্তন আনতে হয়েছে, যা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। শুটিংয়ের সময়সূচিও ছিল অত্যন্ত ব্যস্ত, যার ফলে ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়েছিল। ‘টক্সিক’ শুধু কন্নড় ভাষাতেই নয়, ইংরেজি ভাষাতেও শুট করা হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল এবং মলয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে। ফলে প্যান-ইন্ডিয়া স্তরে বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নয়নতারা (Nayanthara), তারা সুতারিয়া (Tara Sutaria), রুক্মিণী বসন্ত (Rukmini Vasanth) এবং হুমা কুরৈশী (Huma Qureshi)।
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’ -এর। মুক্তির আগে থেকেই ছবিকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা বক্স অফিসের জন্য কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একদিকে বিতর্ক, অন্যদিকে তারকা সমাবেশ এসব মিলিয়ে ছবিটি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে। যশের ব্যক্তিগত মন্তব্য আর ছবির বিষয়বস্তু দুই দিকই এখন আলোচনার কেন্দ্রে। একদিকে স্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতা, অন্যদিকে সহ-অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি কাজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন। ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ‘টক্সিক’ নিয়ে কৌতূহল। দর্শকরা অপেক্ষা করছেন, পর্দায় এই গল্প কতটা প্রভাব ফেলতে পারে এবং যশের অভিনয় নতুন করে কতটা আলোড়ন তুলতে পারে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :
যশ টক্সিক সিনেমা, কিয়ারা আডবাণী বিতর্ক, রাধিকা পণ্ডিত মন্তব্য, টক্সিক মুক্তির তারিখ, দক্ষিণী সিনেমা খবর, Yash Toxic movie, Kiara Advani controversy, Radhika Pandit comment, Toxic release date, South Indian cinema news,
যশ টক্সিক বিতর্ক, কিয়ারা আডবাণী দৃশ্য আলোচনা, Yash Toxic controversy, Kiara Advani scene discussion, যশ, কিয়ারা আডবাণী, টক্সিক, রাধিকা পণ্ডিত, দক্ষিণী সিনেমা, বলিউড খবর, Yash, Kiara Advani, Toxic, Radhika Pandit, South Cinema, Bollywood News,
Author: Sasraya News
Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’
Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’
Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না
Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে
Nepal tunnel rescue, Trishuli hydropower rescue | ভরসা ৫০০ ইঞ্জিনিয়ারের হোয়াট্সঅ্যাপ গ্রুপ! নেপালের সুড়ঙ্গে জীবনের খোঁজে নকশা দেখিয়ে চলছে উদ্ধারকাজ