Priyanka Chopra household work statement, gender equality cooking cleaning debate | লিঙ্গসাম্য নিয়ে ফের সরব প্রিয়াঙ্কা চোপড়া, ভাঙলেন পুরনো ধ্যানধারণা

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : লিঙ্গভিত্তিক সামাজিক ধারণা নিয়ে আবারও সরব হলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ঘরোয়া কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত মানসিকতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন তিনি। রান্না করা, ঘর পরিষ্কার রাখা বা দৈনন্দিন গৃহস্থালির কাজকে শুধুমাত্র নারীদের দায়িত্ব হিসেবে দেখার প্রবণতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রিয়াঙ্কা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘ঘর পরিষ্কার করা বা রান্না করা কোনওভাবেই শুধু মহিলাদের কাজ নয়। এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ন্যূনতম দায়িত্ব হওয়া উচিত।’ তাঁর মতে, এই ধরনের কাজকে লিঙ্গের ভিত্তিতে ভাগ করে দেখার প্রবণতা সমাজে অপ্রাসঙ্গিক এবং সময়ের সঙ্গে বেমানান। তিনি আরও বলেন, ‘আলস্যকে কখনও লিঙ্গের সঙ্গে মিশিয়ে ফেলবেন না।’ এই মন্তব্যের মধ্য দিয়েই সমাজের একটি গভীরভাবে প্রোথিত ধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে   দিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Priyanka Nick Relationship | নিকের সঙ্গে বিচ্ছেদ? গুঞ্জনে সরাসরি জবাব প্রিয়াঙ্কা চোপড়ার

আরও পড়ুন : Priyanka Chopra brunch recipe | দেরিতে ঘুম ভাঙলে প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দ ‘ব্রাঞ্চ’! ঘরোয়া ওমলেট আর বাটার টোস্টে কী ভাবে রাখেন ফিটনেস ও স্বাদের ভারসাম্য

দীর্ঘদিন ধরেই নারীর অধিকার, স্বাধীনতা এবং সমান সুযোগ নিয়ে কথা বলে আসছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্যে উঠে এসেছে, সমাজে এখনও এমন ধারণা প্রবল যে পুরুষরা বাইরের কাজ করবেন এবং নারীরা ঘরের দায়িত্ব সামলাবেন। এই বিভাজন যে আধুনিক সময়ে অপ্রাসঙ্গিক, সেটাই তুলে ধরতে চেয়েছেন অভিনেত্রী। তিনি মনে করেন, ঘর সামলানো হোক বা পেশাগত দায়িত্ব সব ক্ষেত্রেই নারী-পুরুষের সমান অংশগ্রহণ থাকা জরুরি।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

এই প্রথম নয়, এর আগেও নানা প্রসঙ্গে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। বিশেষ করে ‘মিটু’ (MeToo) আন্দোলনের সময় তাঁর অবস্থান নজর কেড়েছিল। সেই সময় যৌন হেনস্থা নিয়ে খোলাখুলি কথা বলার সাহস দেখানো মহিলাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যৌন হেনস্থা যেন মহিলাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। কিন্তু এখন অনেকেই এই বিষয়ে মুখ খুলছেন, সেটাই বদলের ইঙ্গিত।’ তাঁর মতে, এই ধরনের অভিজ্ঞতা নিয়ে কথা বলার প্রবণতা অন্যদেরও সাহস জোগায়। অভিনয়ের ক্ষেত্রেও অন্যদিকে, প্রিয়াঙ্কা বরাবরই শক্তিশালী চরিত্র বেছে নিয়েছেন। নারী-কেন্দ্রিক গল্পে তাঁর উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। তবে এই ধরনের ছবিতে অভিনয় করার ক্ষেত্রে যে চাপ থাকে, তা নিয়েও তিনি খোলামেলা কথা বলেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

প্রিয়াঙ্কার কথায়, ‘নারীকেন্দ্রিক ছবির সংখ্যা এখনও কম। ফলে কোনও একটি ছবি সফল না হলে মনে হয়, যেন সব মহিলা শিল্পীর পথ কঠিন হয়ে গেল।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, যদি কোনও ছবি প্রত্যাশা পূরণ করতে না পারে, তবে সেটা অন্য অভিনেত্রীদের সুযোগের উপরও প্রভাব ফেলতে পারে।’ প্রিয়াঙ্কার এই বক্তব্য বিনোদন জগতের বাইরেও সামাজিক স্তরে বড় প্রভাব ফেলেছে। কারণ, তাঁর মতো আন্তর্জাতিক তারকার মন্তব্য বহু মানুষের চিন্তাভাবনায় প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই বার্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ঘরের কাজকে ছোট করে দেখা বা সেটিকে নারীদের দায়িত্ব হিসেবে চিহ্নিত করার প্রবণতা যে পরিবর্তন হওয়া দরকার, সেই দিকেই তিনি ইঙ্গিত করেছেন।

আরও পড়ুন : Aamir Khan new film | ‘আমি অভিনেতা, সমাজকর্মী নই’ : নতুন ছবিকে ঘিরে আমির খানের মন্তব্য ঘিরে জোর জল্পনা

আরও পড়ুন : Sonakshi Sinha Nepotism Ad | ‘সোনার চামচ মুখে নিয়েই জন্ম!’ নেপোটিজম বিতর্ককে বিদ্রুপ করে ভাইরাল সোনাক্ষী সিনহা, বলিউডে নতুন আলোচনার ঝড়

সমাজে লিঙ্গসাম্যের প্রশ্নে এখনও অনেক দূর পথ চলা বাকি। যদিও শহুরে জীবনে অনেক পরিবর্তন এসেছে, তবুও বহু পরিবারে পুরনো ধ্যানধারণা এখনও বজায় রয়েছে। সেখানে মেয়েদের উপরই গৃহস্থালির দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। প্রিয়াঙ্কার মতে, এই মানসিকতা বদলানো জরুরি। কারণ, এটি শুধু নারীদের উপর অতিরিক্ত চাপ তৈরি করে না, বরং সমানাধিকার ধারণাকেও ক্ষুণ্ণ করে। সামাজিক মাধ্যমেও প্রিয়াঙ্কার এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে লিখেছেন, আধুনিক সমাজে এই ধরনের বার্তা অত্যন্ত প্রয়োজনীয়। আবার কেউ কেউ মনে করছেন, এই পরিবর্তন আনতে হলে পরিবার থেকেই শিক্ষা শুরু হওয়া উচিত। ছোটবেলা থেকেই ছেলে-মেয়ে নির্বিশেষে সকলকে ঘরের কাজ শেখানো দরকার।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Sonakshi Sinha controversy, Sonakshi marriage Zaheer Iqbal | দাবং থেকে বিতর্কের কেন্দ্র! ৩৯-এ পা সোনাক্ষী সিন্‌হার, ভিন্‌ধর্মে বিয়ে থেকে ‘রামায়ণ’ প্রসঙ্গ, আলোচনার ঝড় থামেনি

প্রিয়াঙ্কা চোপড়া একজন গ্লোবাল আইকন হিসেবেও পরিচিত। তাঁর প্রতিটি মন্তব্যই আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পায়। ফলে লিঙ্গসমতা নিয়ে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ঘরোয়া কাজের মতো সাধারণ বিষয়কেও তিনি যে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে দেখছেন, সেটাই তাঁর বক্তব্যের মূল তাৎপর্য। বর্তমান সময়ে যখন নারী-পুরুষ সমান অধিকারের কথা বারবার উঠে আসছে, তখন প্রিয়াঙ্কার এই মন্তব্য সেই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে গেল। তিনি বুঝিয়ে দিয়েছেন, পরিবর্তন শুরু হয় দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস থেকে। আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে ঘরের কাজকে সবার দায়িত্ব হিসেবে গ্রহণ করা।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Lifestyle, Morning Routine | সকাল ৭টার পর উঠতে চান না প্রিয়াঙ্কা চোপড়া, নতুন অভ্যাসে চমক

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন